পিরোজপুরে সামাজিক বনায়নে উপকারভোগীদের প্রশিক্ষণ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে সামাজিক বনায়নের উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন বিভাগের পিরোজপুর কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেশের ৫টি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট সামাজিক বন বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে।
পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দিপংকর রায়ের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরূপকাঠী উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ইন্দুরকানি উপজেলা বন কর্মকর্তা আক্তারুজ্জামান, মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা শামসুল কবির, নাজিরপুর উপজেলা বন কর্মকর্তা ইউসুফ আলী হাওলাদার, পিরোজপুর সদর উপজেলার সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে পিরোজপুর সদর, নাজিরপুর ও ভান্ডারিয়া উপজেলার ৫২ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রামীণ সড়কের পাশে গাছ লাগানো এবং বাগান করা ও বাগান পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
