প্রধান সূচি

ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি :

ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নির্বাচন-২০১৭ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তাজউদ্দিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ বরকত হোসেন হাওলাদার, উপ-তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ফাহাদ এবং সহ-সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন।

ঢাকায় অধ্যয়নরত প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে ভোটের মাধ্যমে সভাপতি মাহামুদ হাসান ইমরান, সহ-সভাপতি মিজানুর রহমান সুমন, সহ-সভাপতি মোঃ জাসেম আলম তাইফ, সাধারণ সম্পাদক এসএম সাইফুল সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান ও তাহসিন তানিম নির্বাচিত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial