মুন্নি সভাপতি : সুকমল সম্পাদক || ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের উপজেলা কমিটি গঠিত
ভান্ডারিয়া প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়নরে ভান্ডারিয়া উপজেলা সংসদের ৩য় সম্মেলন মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক ছাত্র নেতা মুক্তিযোদ্ধা তপন বসু।
আলোচনা সভায় উপজেলা সংসদের সাবেক আহবায়ক শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা লিটন নন্দী, পিরোজপুর জেলা সভাপতি খ.ম মিরাজ, সাধারণ সম্পাদক সান্তনু হালদার, উপজেলা সংসদের হিমেল মাহম্মুদ প্রমূখ।
পরে উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী শাহানা আক্তার মুন্নিকে সভাপতি ও সুকমল হালদারকে সাধারণ সম্পাদক এবং রাজু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
Please follow and like us:
« পাইকগাছায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আরিফুল সভাপতি : ইলিয়াছ সম্পাদক || ইন্দুরকানীতে ওয়ার্ড যুবলীগের সম্মেলন »
