প্রধান সূচি

ভান্ডারিয়ায় ১২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভান্ডারিয়া প্রতিনিধি :      

জেলার ভান্ডারিয়ায় বুধবার বিকেলে পৌর শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বাবুল হাওলাদার (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বরিশাল র‌্যাব ৮ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানাগেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রনে তারা অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বাবুলকে আটক করার পর তার দেহ তল্লাশী করে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ বিষয়ে র‌্যাবের ডিএডি মোঃ শাহরিয়ার কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial