কলেজ ছাত্র সারাফাত বাঁচতে চায় !
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স গণিত বিভাগের ছাত্র মোঃ সারাফাত খান (২১)। সে অত্যন্ত গরীব ও মেধাবী ছাত্র। সে ২০১৪ সালে মার্চ মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেরুদন্ড ও দুই পায়ে কোন শক্তি পায় না। চিকিৎসকরা বলেছেন স্পাইন, ব্রেইন ও ¯œায়ু এর দুরারোগ্য রোগে আক্রান্ত সারাফাত।
কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় চার বছর ধরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। সারাফাত পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার লাহুড়ী গ্রামের দিনমজুর মোঃ সরোয়ার খানের ছেলে। মেধাবী সারাফাতকে নিয়ে তার দরিদ্র বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু সারাফাত ২০১৪ সালের মার্চ মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুটি পা ও মেরদন্ডে কোন শক্তি পায় না। চার বছর ধরে সারাফাত বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে। এদিকে উন্নত চিকিৎসার অভাবে সারাফাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার উন্নত চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার প্রয়োজন যা তার দরিদ্র বাবা মার পক্ষে অসম্ভব। তাই সারাফাতের জীবন বাঁচাতে তার দরিদ্র ও অসহায় বাবা মা সমাজের সকল হৃদয়বান ব্যক্তির আন্তরিক সাহায্যে কামনা করছেন।
অসহায় সারাফাতের চিকিৎসার সাহায্যে দিতে সরাসরি যোগাযোগের মোবাইল নম্বর ০১৭৫৯৫৮৮৩৯৩।
