প্রধান সূচি

আরিফুল সভাপতি : ইলিয়াছ সম্পাদক || ইন্দুরকানীতে ওয়ার্ড যুবলীগের সম্মেলন

 

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে কালাইয়া ওয়ার্ড আওয়ামী-যুবলীগের সম্মেলনে আরিফুল সভাপতি ইলিয়াছ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের ২২নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং কালাইয়া ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাদশা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ মাহবুব আলম ফকির, বদিউজ্জামান বাদল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন, আঃ মজিদ, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন সেপাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন হাওলাদার প্রমুখ। এর আগে সম্মেলন উদ্বোধন করেন ২নং পত্তাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইকরামুল সিকদার।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিন্টু খান।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আরিফুল ইসলামকে সভাপতি, মোঃ ইলিয়াছ হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ আলম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial