প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিচারকের বাসায় চুরি

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ বিল্লাল হোসেন এর ভাড়া বাসায় সোমবার রাতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। পৌর শহরের তুষখালী সড়কের ইউনুচ প্লাজার তৃতীয় তলায় বিচারকের ভাড়া বাসার মুল দরজার তালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় বাসায় কেউ ছিলেন না। বিচারক ছুটিতে থাকায় তার বাসায় কি মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে তিনি মঠবাড়িয়ায় এসে আইনগত ব্যবস্থা নিবেন বলে সূত্র নিশ্চিত করেয়েছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম কে জানান, বিচারকের বাসায় চুরির ঘটনায় বাড়ির কেয়ারটেকার মজিবর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে চুরির ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ার কর্মস্থল থেকে ছুটিতে রয়েছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial