মঠবাড়িয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামে সোমবার সন্ধ্যায় স্বর্ণা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বর্ণা আক্তার ওই গ্রামের দিন মজুর আবুল কালামের মেয়ে ও গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মেয়েটির বাবা মেকারী কাজের জন্য খুলানা যায়। রাতে মায়ের সাথে স্কুলের পড়া নিয়ে অভিমান করে স্কুল ছাত্রী স্বর্ণা আক্তার গলায় ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান রাত সোয়া নয়টার দিকে স্বর্ণা আক্তারকে মৃত ঘোষণা করে।
মঠবাড়িয়া থানার এস আই বিকাশ চন্দ্র দে জানান, মায়ের সাথে অভিমান করে স্বর্ণা আক্তার আত্মহত্যা করেছে বলে জানাগেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।
