পিরোজপুরে সরকারি গ্রন্থাগারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে বিভিন্ন জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে রচনা/ হাতের সুন্দর লেখা, আবৃত্তি, বইপাঠ প্রতিযোগীতার পুরষ্কার, সনদ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা সরকারী গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনালয়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সাখিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরাফত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাত আরা তিথি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করেন।
মোঃ জালাল হোসেন লাইব্রেরী সহকারী সরকারী গন গ্রন্থাগার, পাঠক মোঃ সোহরাব হোসেন।
