পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে শুরু হয়েছে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় টাউন ক্লাব মাঠে আয়োজিত তিন দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন। জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক রশিদ উদ্দিন, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সরদার, সাবেক প্রধান শিক্ষক কাজী মজিবুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী প্রমুখ।
তিন দিন ব্যাপি অনুষ্ঠিত এ মেলায় পিরোজপুরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বারইখালী এজিএস মাধ্যমিক বিদ্যালয়, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, বিজ্ঞান ও বিতর্ক সংসদসহ মোট ৩০টি বিদ্যালয় অংশগ্রহন করে।
