নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে পিরোজপুরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরে অতি মাত্রায় লোডশেডিং বন্ধ, পিরোজপুরে জাতীয় গ্রীডের সাব ষ্টেশন স্থাপনসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যুৎ গ্রাহকবৃন্দের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচির পালিত হয়। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সভাপতি এ কে আজাদ, পৌর কাউন্সিলর সাদ্উল্লাহ লিটন, জেলা উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল, হুমায়ুন কবির, শিশু শিক্ষার্থী রাজত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ যাবত পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম ও খামখেয়ালীপনায় চরম বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। দিনে ১৫ থেকে ২০বার পর্যন্ত লোডশেডিং দেয়া হয়। এতে জনজীবনে অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে। তাই রোজা শুরু হবার আগেই অতিদ্রুত পিরোজপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান এবং দ্রুত এ সমস্যার সমাধান না করা হলে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
