প্রধান সূচি

কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে সরকারী বালক উচ্চবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা। উপজেলা শিক্ষা অফিসার (চ.দ) খোন্দকার জসিম আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সহকারী শিক্ষা অফিসার ইউসুফ আলী, এস. কে জাবিদ হোসেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সরকারী বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারন সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial