প্রধান সূচি

ইন্দুরকানীতে মাসব্যাপী ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিল ও ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলার দক্ষিন ইন্দুরকানী আব্দুল্লাহ ইবনে মাসউদ কওমী ও নূরানী মাদ্রাসা কর্তৃপক্ষ। দক্ষিন ইন্দুরকানী মিল বাড়ি জামে মসজিদে মাহে রমজানের প্রতিদিন তিন শতাধিক রোযাদারের ইফতারের ব্যবস্থা করা হবে। উপজেলার  নূরানী ও হিফজ বিভাগের ছাত্ররা ক্বিরাত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার। ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রমজান মাসের প্রতিদিন বিকাল চার টায়। বিশিষ্ট বিচারকগন অনুষ্ঠানের বিচারক হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হয়ে অনুষ্ঠান উপভোগ করবেন। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে রয়েছেন মতিউর রহমান শাহীন। ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুক ছাত্রদের প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৭১৩৯৫৭৭২২ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial