ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে ফ্রি টিফিন বক্স বিতরণ
ভান্ডারিয়া প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার গুনগত মানবৃদ্ধি এবং স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে জেলার ভান্ডারিয়ায় সোমবার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীকে টিফিন বক্স দেয়া হয়েছে।
প্রতি বিদ্যালয়ে সরকারি স্লিপের ৪০ হাজার টাকা দিয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ ফ্রি টিফিন বক্স বিতরণ করা হয়।
সকালে উপজেলার ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।
এ উপলক্ষে এক আলোচনা সভায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ স্বপন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ আব্দুল গনি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক সজল কুমার রায় প্রমূখ।
পরে ওই বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ১৯২জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করেন প্রধান অতিথি। এরপরে ৬৭ ও ৬৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া পর্যায়ক্রমে পৃথকভাবে বাকী ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট সাড়ে ৮হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হবে। এছাড়াও ফ্লাগ, ফ্লাগ ষ্ট্যান্ড এবং এক সেট জার্সি বিতরণ করা হয়।
