পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় বান্দরবন ও রাঙ্গামাটির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন।
ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বান্দরবন প্রতিনিধি দলের টিম লিডার ক্যাবথোয়াই, ফিল্ড ফ্যাসিলিলেটর বিদ্যুৎ ত্রিপুরা, এছাইনচিং চাকমা, নেলী নাথ, প্যানেল চেয়ারম্যান নূরুল নবী, নূরুল আমিন, অংক্যচিং চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি দলের টিম লিডার অমূল্য চাকমা, ফিল্ড ফ্যাসিলিলেটর আনন্দ চাকমা, সুশীল চামকা, বিজয় খীসা, উদয় কুমার তংচংগ্যা, দয়া রঞ্জন চাকমা, সুমেন চাকমা, প্যানেল চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, গদাইপুর ইউপি সচিব জিএম আব্বাস উদ্দীন, ইউপি সদস্য আজিজুর রহমান, আবু হাসান, জগন্নাথ দেবনাথ, গাজী এমএ সাত্তার, শহীদুল ইসলাম, কাজী রবিউল ইসলাম, শেখ জাকির হোসেন লিটন, জবেদ আলী গাজী, আব্দুল হাকিম গাজী, রোজিনা বেগম, মনিরা বেগম, খন্দকার সুফিয়া বেগম, নাজমুন নাহার ইতি, নূর আলী মোড়ল, রাজিব গাঙ্গুলী, নিলুফার ইয়াসমিন, কল্লোল মল্লিক, শিপক চন্দ্র দে, পরিমল কর্মকর ও আব্দুল ফাত্তাহ।
