প্রধান সূচি

কাউখালী উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত’ ঘোষণা

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক নেতা গৌতম দাস প্রমুখ।

এ সময়  জেলা  প্রশাসক তার ঘোষণায় বলেন, আজ থেকে কাউখালী উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হল।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইন ব্যবহার বা হুমকি দিয়ে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয়। শুধু সামাজিকভাবে ব্যাপক সচেতনতা  বৃদ্ধি করা হলেই বাল্য বিবাহ থেকে মুক্ত হওয়া সম্ভব।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে বাল্য বিবাহ ‘না’ লেখা লাল কার্ড এক সাথে তুলে ধরে বাল্য বিবাহ মুক্ত থাকার লক্ষ্যে শপথবাক্য পাঠ করানো হয়।

সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial