প্রধান সূচি

বিশ্ব উচ্চ রক্তচাপ সপ্তাহ উপলক্ষে বিনামুল্যে রক্তচাপ পরীক্ষা

স্টাফ রিপোর্টার :

দেশের নগর-বন্দরসহ গ্রামাঞ্চলের মানুষের মধ্যে দিন দিন উচ্চ রক্তচাপের ব্যাপকতা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালন করা হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ সপ্তাহ। গত ১৭ মে থেকে চলছে এ উচ্চ রক্তচাপ সপ্তাহ।

ওয়ার্ল্ড হাইপারটেশন লীগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে নানা আয়োজনে এই দিবস পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সেবা নিশ্চিত করা ও জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ উপলক্ষে সদর হাসপাতালের উদ্যোগে হাসপাতালে সেবীকারা স্থানীয় সাধারন মানুষদের বিনামুল্যে উচ্চ রক্তচাপ পরীক্ষার সেবা দিচ্ছে।

হাসপাতাল সুত্রে জানা যায়, খাদ্যাভাসে প্রয়োজনের অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের প্রধান কারণ। উচ্চ রক্তচাপকে বিশ্বব্যাপী নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আইসিডিডিআরবি পরিসংখ্যান মতে, বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে। অর্থাৎ এ দেশে উচ্চ রক্তচাপের রোগী দেড় কোটিরও বেশি। তবে আক্রান্তদের অনেকেই বিষয়টি বুঝতে পারে না।

উচ্চ রক্তচাপের কারণে মস্তিকের রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক, কিডনি বিকল ও চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। যারা আক্রান্ত হয়েছে তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ খাবে ও চিকিৎসকের পরামর্শ নেবে। কারো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এলেই ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকতে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। চর্বি জাতীয় খাবার কম খেতে হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial