পিরোজপুরে ‘জনগল্প-৭১’ এর প্রকাশনার প্রচার ও লেখা আহ্বান
ষ্টাফ রিপোর্টার :
জনবন্ধন সংগঠনের উদ্যোগে পিরোজপুরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মুক্তিযুদ্ধ কালে সাধারণ মানুষের অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি নিয়ে গল্প তৈরীর জন্য ‘জনগল্প ৭১’ নামে একটি কর্মসুচীর বাস্তবায়নের উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষথেকে মুক্তিযুদ্ধ কালের স্মৃতিকথা ও অভিজ্ঞতা নিয়ে প্রকাশনা ‘জনগল্প ৭১’ এর জন্য লেখা আহ্বান করা হয়।
সভায় কর্মসুচীর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের উদ্যোক্তা সাবেক অতিরিক্ত সচিব ম. আ. কাশেম মাসুদ, বিটিভির সাবেক উপ মহা পরিচালক ফরিদুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক নিশাত জাহান রানা ও জাতীয় সংসদের পরিচালক (গণ সংযোগ) লাবণ্য আহমেদ। এসময় স্থানীয়ভাবে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী শামসুদ্দোহা মিলন, নারী নেত্রী মনিকা মন্ডল, কবি খায়রুন নাহার রুবী, ৭১এর গণহত্যার প্রত্যক্ষ দর্শী রতন কুমার দাস, সাংস্কৃতিক কর্মী আ. ফ. ম. রেজাউল করিম, সিকদার চান প্রমুখ।
স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের উপর আলোচিত বিভিন্ন ধারনা নিতে সভায় অংশগ্রহন করেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সামছুল হক খান, সাবেক প্রধান শিক্ষক সালেহ উদ্দিন সেলিম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, প্রকৌশলী রফিকুল ইসলাম ফিরোজ, সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, নারী নেত্রী খালেদা হেনা প্রমুখ।
