প্রধান সূচি

জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা

ষ্টাফ রিপোর্টার :

পুলিশের বাধাঁর মুখে পিরোজপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তালা ভেঙ্গে অহেতুক তল্লাশির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে রবিবার পিরোজপুর জেলা বিএনপি অফিস কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ তাদেরকে বাধা দেয় ও অফিস থেকে বের করে দেয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, উপদেষ্টা ওবায়দুল কবির বাদল, যুগ্ম সম্পাদক মীর্জা জহিরুল হক, কমল একাডেমীর চেয়ারম্যান মইনুল আহসান মুন্না, মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, বিএনপি নেতা ইসরাইল শেখ, ছাত্র নেতা আল মামুন, সজিব, সাওন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial