পাইকগাছায় লস্কর ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, হাসানুজ্জামান, তাজ উদ্দীন আহম্মেদ, হারুন জমাদ্দার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, প্রকাশ চন্দ্র মন্ডল, অরবিন্দু মন্ডল, আছাফুর রহমান, রমেছা বেগম, মেরিনা সুলতানা, মিনতী রানী মিস্ত্রী, শিক্ষক আফসার মোল্লা, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার ও সত্যজিৎ সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫শ টাকার বাজেট ঘোষণা করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা »
