প্রধান সূচি

চাকুরী দেয়ার প্রলোভন || ইন্দুরকানীতে যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

 

ইন্দুরকানী প্রতিনিধি :

জেলার ইন্দুরকানী উপজেলায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাকুরী দেয়ার প্রলোভন  দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।

ধর্ষিতা কিশোরীর ভাই আশীষ কুমার বাদী হয়ে শুক্রবার রাতে অভিযুক্ত পত্তাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন মাতুব্বর (৪৫)কে প্রধান আসামী ও সহায়তাকারী অঞ্জনা রানী (৪২)সহ ৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ধর্ষণে সহায়তাকারী ইন্দুরকানী গ্রামের মৃত মনোতোষ হালদারের স্ত্রী অঞ্জনা রানীকে  গ্রেফতার করেছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ১৩ মে উপজেলার ৩ নম্বর দক্ষিন ইন্দুরকানী ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন চাকরি দেয়ার কথা বলে একই গ্রামের এক কিশোরীকে অঞ্জনা রানীর বাসায় ডেকে এনে ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য তাকে হুমকি দেয় এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে ৭ দিন পর কিশোরীর ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী করে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করে।

ধর্ষিতা কিশোরী জানান, যুবলীগ নেতা জাকির হোসেন আমাকে চাকরির দেয়ার কথা বলে অঞ্জনা রানীর বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial