প্রধান সূচি

কচুয়ায় মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা 

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়ায় উপজেলায় লিটন হালদার (২৫) এক মৎস্য চাষিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের পশ্চিম পিপুলজুড়ি গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত লিটন হালদার উপজেলার পিপুলজুড়ি গ্রামের নারায়নচন্দ্র হালদারের ছেলে। শনিবার সকালে ওই গ্রামের নিজ মালিকানাধীন একটি মাছের ঘের থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাবিরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯টার দিকে লিটন বাড়ি থেকে বেরিয়ে তার মাছের ঘের দেখতে যান। রাত ১১টার দিকে পাশের এক ঘেরমালিক লিটনের ঘেরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয় প্রতিবেশি ও লিটনের বাড়ির লোকজন গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তার মাথায় ধারালো অস্ত্রের অন্তত তিনটি কোপের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এবং কারা লিটনকে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। ওসি কাবিরুল ইসলাম আরো বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial