প্রধান সূচি

পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরিশাল বিভাগে শ্রেষ্ঠ

দিপঙ্কর মাতা মিন্টু :

পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ২০১৬ সালে বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা কমিটির পুরস্কারে ভূষিত হয়েছে। বুধবার খুলনা সার্কিট হাউজে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম কমিটির সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেন।

কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি এডভোকেট শামছুল হক খান ও রমা সমাদ্দার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, সদস্য প্রতুল ব্রহ্ম, মোল্লা লিয়াকত আলী, এস এম রেজাউল ইসলাম শামীম, মাওলানা আব্দুল মতিন, হারুন অর রশীদ, হোসনেয়ারা জেসমিন, মেহেদী হাসান, দিপঙ্কর মাতা মিন্টু প্রমুখ আনুষ্ঠানিকভাবে  পুরস্কার গ্রহণ করেন।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিত কুমার পোদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, দুদকের মহা-পরিচালক (প্রতিরোধ) মোঃ মনিরুজ্জামান, খুলনার অতিরিক্ত ডিআইজি (পুলিশ) মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আমিনুল হাসান, দুদকের খুলনার বিভাগীয় পরিচালক আবুল হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির পিরোজপুরের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশীদ মাষ্টারসহ ঝিনাইদাহ জেলা, কুষ্টিয়ার দৌলতপুর, যশোরের অভয়নগর, খুলনার রূপসা, বরগুনার বেতাগী ও বরিশালের বানারীপাড়া উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, পিরোজপুর জেলা কমিটি ২০১৫ সালেও বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ কমিটির গৌরব অর্জন করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial