প্রধান সূচি

মাদকসেবীদের সিগারেট এনে না দেয়ায় মঠবাড়িয়ায় স্কুল ছাত্রকে হত্যার চেষ্টা

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

মাদকসেবীদের সিগারেট এনে না দেয়ায় পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণীর এক মেধাবী স্কুল ছাত্রকে বিদ্যুতের খুটির সাথে কয়েক দফায় সজোরে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে মাদকসেবীরা । এসময় ওই স্কুল ছাত্রের সাথে থাকা  দেড় হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত স্কুল ছাত্র মোঃ রাফি (১৫) গত তিন দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দু’দিন পর সোমবার রাতে ওই স্কুল ছাত্রের বড় ভাই এইচ এম সোহাগ বাদী হয়ে মাদকসেবী সানি ও সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার খবর পেয়ে এজাহারভুক্ত আসামী সোহেল ও তার দলবল ক্ষুব্দ হয়ে মঙ্গলবার সকালে আহত ছাত্রের ফুফাতো ভাই কলেজ ছাত্র রুবেলকে (১৮) বেধড়ক মারধর করেছে।

মামলা সুত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় কেএম লতিফ ইনষ্টিটিউশনের দশম শ্রেণীর মেধাবী ছাত্র আল রাফি বাসা থেকে বের হয়ে নিউ মার্কেট এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাদকসেবী সানি ও সোহেল তার পথ অবরোধ করে সিগারেট কিনে এনে দিয়ে বলে। এতে রাফি অপারগতা প্রকাশ করলে তারা রাফি’র ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, স্কুল ছাত্রের ওপর হামলার ঘটনাটি অমানবিক। ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial