পাইকগাছায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে পাইকগাছা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, সহকারী অধ্যাপক আমানউল্লাহ গাজী, প্রভাষক আদিত্য কুমার মন্ডল, শিক্ষক বিমল কৃষ্ণ সরদার, ইসমাইল হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ ও শিক্ষার্থী আসির ফয়সাল।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ডিজিটাল মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
Please follow and like us:
« পাইকগাছা উপজেলা পরিষদের প্রায় ৮ কোটি টাকার বাজেট ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত »
