প্রধান সূচি

নারী জনপ্রতিনিধিদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুকাইয়া আক্তার হ্যাপী :

স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ কর্মসূচী’র আওতায় ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে জেলা মহিলা পরিষদের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাস পুরকায়স্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাকুল খানম, সংগঠনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক কানিজ ফতেমা টগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী। বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক শিরিনা আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি বিষয়ের উপর কয়েকটি সেশনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial