প্রধান সূচি

সাঈদীর আমৃত্যু কারাদন্ড বহাল

কন্ঠ রিপোর্ট :
মানবতা বিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাকে আপিলে দেয়া আমৃত্যু কারাদন্ডই বহাল থাকল।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদন্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগের এই রায়ের পর ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আবেদনের পাঁচ দিন পর (১৭ জানুয়ারি) শাস্তি থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial