স্বরূপকাঠীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠীতে ৭০ পিস ইয়াবাসহ মোঃ রিয়াজ (১৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার কলাখালী খেয়াঘাটের পশ্চিম পাড় চাদকাঠি থেকে পাটিকেলবাড়ী পুলিশের হাতে রিয়াজ গ্রেফতার হয়। ইয়াবা ব্যবসায়ী রিয়াজ বানারীপাড়া থানার উদয়কাঠি গ্রামের মোঃ দুলাল সিকদারের ছেলে।
ফাড়ির ইন চার্জ এস আই মোঃ দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদে চাদকাঠি থেকে ইয়াবাসহ রিয়াজকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সে এখান থেকে ইয়াবা কিনে এলাকায় গিয়ে বিক্রি করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ॥ আহত-৬ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সরবরাহ থাকলেও দাম কমছে না সবজির »
