প্রধান সূচি

মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ॥ আহত-৬

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়ার সবুজ নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার ও শনিবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গুরুতর আহত ফিরোজ হাওলাদার (৩২), স্বজল (২৬), রহিম জিতই (৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আল আমিন হাওলাদার (২৮)কে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার সকালে স্থানীয় পান্না মিয়ার ছেলে মোটর সাইকেল ড্রাইভার ফিরোজের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী স্বজল নামের এক যুবকের বাক-বিতান্ডা হয়। এ ঘটনায় ফিরোজ তার অনুসারী বড় ভাই ফুয়াদসহ দলবল নিয়ে হামলা করার প্রস্তুতিকালে প্রতিপক্ষ স্বজল ওই দিন সন্ধ্যায় ডাকবাংলার সম্মুখ সড়কে ফিরোজ ও তার ভাই ফুয়াদের ওপর হামলা চালায়।

ওই ঘটনার জের ধরে গতকাল রবিবার সকালে স্বজল পক্ষের আল আমিন হাওলাদার (২৮) বাড়ি থেকে হাসপাতালে আসার পথে ফিরোজ পক্ষের লোকজন একত্রিত হয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় তার মোটর সাইকেল চালকও আহত হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial