প্রধান সূচি

বাগেরহাটে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দ্রুতগামী একটি মটরসাইকেল থেকে ছিটকে পড়ে কমলা বেগম (৪২) নামের এক গৃহবধুর করুন মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার খাদা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধুকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার দ্বীপচর (গুচ্ছগ্রাম) এলাকার বাসিন্দা ভ্যান চালক জয়নাল আবেদিনের স্ত্রী কমলা বেগম শনিবার তার এক অসুস্থ নিকটআত্মীয়কে হাসপাতালে দেখতে যান। রবিবার ভোর ৬ টার দিকে একটি মটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। কিন্তু মটরসাইকেল চালক বেপরোয়াভাবে গাড়িটি চালানোর ফলে কমলা বেগম পিছন থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে অচেতন হয়ে যায়। আঘাতে মাথার একাংশ থেতলে যায়। ঘটনার পরপরই ওই মটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial