পিরোজপুরে বিশ্ব মা দিবস পালিত
স্টাফ রিপোর্টার :
বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে আয়োজন করা হয়েছে মা সমাবেশ ও আলোচনা সভা।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
“মা” ছোট্ট একটা শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি। তার এ পরিধি নিয়ে আলোচনা সভায় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ, পিরোজপুর মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, উন্নয়ন কর্মী হোসনেয়ারা বেগম, পৌর কমিশনার শাহনাজ পারভিন শানু, সাংবাদিক এ কে আজাদ, খালিদ আবু, কলেজ ছাত্রী নুসরাত জাহান প্রমুখ।
