প্রধান সূচি

পিরোজপুরে বাজেট ওয়াল উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার :

“সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট” এই শ্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় বাজেটে পিরোজপুর জেলার কোন খাতে কি কি বরাদ্দ চান? বিষয়ক বাজেট ওয়ারের উদ্বোধন করা হয়। রবিবার পিরোজপুর শহরের জনবহুল স্থান কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সকাল ১০ টায় জেলার জন্য একটি দাবী লিখে বাজেট ওয়ালের উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য মিনারা মাহাবুব।

বাজেট ওয়ালের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান।  উদ্বোধনী অনুষ্ঠানের পর সর্বসাধারনের দাবী সমূহ লেখার জন্য বাজেট ওয়াল উন্মুক্ত করে দেয়া হয়। পিরোজপুর জেলার বেশ কিছু জন গুরুত্বপূর্ন দাবী বাজেট ওয়ালে স্থান পেয়েছে। দুই দিনব্যাপী এই বাজেট ওয়ালটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগম স্থানে নিয়ে যাওয়া হবে।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন এর সহযোগিতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন পিরোজপুর জেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন  করে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial