প্রধান সূচি

ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় বৃদ্ধ নিহত

ইন্দুরকানী প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইজিবাইকের নিচে চাপা পরে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার পত্তাশী থেকে ইন্দুরকানী বাজারে আসার পথে চৌরাস্তা নামক স্থানে ইজিবাইক উল্টে গেলে তার নিচে চাপা পরে পত্তাশী গ্রামের সিরাজুল ইসলাম হাওলাদারের ছেলে ছলেমান হাওলাদার (৬৫) অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ হাসপাতালে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial