প্রধান সূচি

বাগেরহাটে তিন বছরের শিশু ধর্ষণ শিকার ॥ আটক ১

বাগেরহাট প্রতিনিধি :

কাঁঠাল খাওয়া ও মোবাইল দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণ অভিযোগেএক কিশোরকে আটক করেছে পুলিশ।

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামে তিন বছরের এ শিশু ধর্ষনের ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার বাগেরহাট মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটলে পরদিন বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের অভিযোগ ওঠা কিশোরের নাম শেখ আঃ রহমান বাবু (১৪)। সে বড় পাইকপাড়া গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।

শুক্রবার রাতে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে বাড়ি থেকে আটক করেছে।

হাসপাতালে ভর্তি শিশুটির মা বলেন, গত বুধবার সকালে মেয়েকে বাড়িতে রেখে আমি মাঠে ধান আনতে যাই। তখন আমার মেয়ে খেলতে খেলতে প্রতিবেশীর বাড়িতে যায়। সে সময় প্রতিবেশীর ছেলে কাঁঠাল খাওয়া ও মোবাইল দেওয়ার কথা বলে মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। দুপুরের দিকে বাড়িতে এলে মেয়ে আমাকে বলে, তাকে ব্যথা দিছে। তবে সে কিছুই গুছিয়ে বলতে পারছিল না। পরদিন আমরা মেয়েকে হাসপাতালে ভর্তি করি।

বাগেরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগের একজন সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে শিশুটিকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার রক্তক্ষরণ হচ্ছিলো। বর্তমানে তার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল বলেন, মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে। ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল পরীক্ষা ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবেনা। থানা পুলিশের রিকুইজিশন ছাড়া আমারা টেষ্ট করবো না।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, একটি শিশু শ্লীলতাহানির অভিযোগ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে এমন খবরে আমরা তার মা-বাবাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। যার বিরুদ্ধে অভিযোগ তাকে আটক করে আদালতে প্রেরণ করেছি। মেডিকেল রিপোর্ট পেলেই বোঝা যাবে শিশুটি ধর্ষনের শিকার হয়েছে কি না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial