প্রধান সূচি

নাজিরপুরে উন্নত জাতের ভুট্টা উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে বারি হাইব্রিড ভুট্টার উন্নত উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত পিরোজপুর- গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (বারি অঙ্গ), সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়িত এ মাঠ দিবস শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গোপালগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এইচ এম খায়রুল বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গোপালগঞ্জ, সঞ্জয় কুমার মন্ডল, বৈজ্ঞানিক সহকারী, মোঃ মিজানুর রহমান,  বৈজ্ঞানিক সহকারী, নীতিশ কুমার হালদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মোঃ বাবুল আক্তার, উপ-সহকারী কৃষি অফিসার।

মাঠ দিবসে প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, গবেষণা কর্মী, সম্প্রসারণ কর্মী, এনজিও কর্মী অংশগ্রহণ করেন।

প্রকল্পের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার সরেজমিনে ভুট্টার ক্ষেত ঘুরে দেখান। এ সময় তিনি বলেন, রঘুনাথপুর গ্রামে প্রায় ১৫০ বিঘা জমিতে বারি হাইব্রিড ভুট্টা-৫, বারি হাইব্রিড ভুট্টা-৭ ও বারি হাইব্রিড ভুট্টা-৯ জাতের ভুট্টা কৃষকদের মাঠে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে দেখা যায় যে, তিনটি জাতই খুব ভাল হয়েছে। এই বছরে ঝড় ও অতিবৃষ্টিতে ভুট্টার অনেক ক্ষতি করলেও বারি উদ্ভাবিত ভুট্টার জাতগুলো মোটামোটি ভাল ফলন দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, বারি হাইব্রিড ভুট্টা ৭ ও বারি হাইব্রিড ভুট্টা ৯ খুব ভাল হয়েছে। কৃষকেরা আশা করছেন হেক্টর প্রতি ৯-১০ টন ফলন পাওয়া যাবে।

চাষীরা মুক্ত আলোচনায় তাদের সমস্যা ও তার সমাধান সম্পর্কে জ্ঞাত হন এবং ভবিষ্যতে তারা ভুট্টার চাষ আরো বিস্তার ঘটাবে বলে অভিমত ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial