প্রধান সূচি

ভান্ডারিয়ায় পরিবেশ ও বন মন্ত্রী’র বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

কন্ঠ ডেস্ক :
আজ শুক্রবার পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলার নদমূলা হাইস্কুল মাঠে নদমূলা গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রমে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জনগণের সমর্থন ও আল্লাহর রহমত নিয়ে আমরা চলি। এ গ্রামে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় মানুষ অন্ধকারমুক্ত হবে এবং তার সুফল পাবে।
নদমূলা শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক প্রকৌশলী শংকর কুমার কর, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারেক ও নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. শাহজাহান তালুকদার।
শুক্রবার বিকেলে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলার ইকড়ি তেলিখালী ইউনিয়নের সীমানায় এলজিইডি নির্মিত আরসিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন। এরপর সমাজিক বন বিভাগের ব্যবস্থাপনায় কোরাসিয়া মরাখাল, দক্ষিণ তেলিখালী ও হরিণপালায় সরকারি পুকুর পুনর্খনন কাজ এবং জুনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন করেন। এসব উদ্বোধন কালে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সামাজিক বন বিভাগের বাগেরহাটের ডিএফও খগেশ চন্দ্র কর্মকার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial