প্রধান সূচি

কাউখালীতে দু’হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ বাধাজাল, চরগড়া ও কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার  মূল্য  ৫০ হাজার টাকা।

বুধবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাল কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।এ সময় নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হারুন উপস্থিত ছিলেন ।

 

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial