পাইকগাছায় সোস্যাল ইসলামী ব্যাংকে সম্মাননা ক্রেষ্ট প্রদান
পাইকগাছা প্রতিনিধি :
এসআইবিএল উচ্ছ্বাস ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় শাখার প্রতি কর্মকর্তা-কর্মচারী ভিত্তিক ডিপোজিট হিসাব সংখ্যা ও ডিপোজিটের পরিমাণ বৃদ্ধিতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শাখা কর্মকর্তাদের নিকট সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে অভিনন্দন ক্রেষ্ট প্রদান করেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার এসএম পারভেজ, এক্সিকিউটিভ অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ শেখ শফিকুল ইসলাম, মোঃ জাহিদুর রহমান, কামাল আহম্মেদ পারভেজ নেওয়াজ, মোঃ আব্দুল আহাদ, আব্দুল্লাহ আল-মামুন, সুদীপ্ত দেবনাথ, তারিক হাসান, সৈয়দ আব্দুল্লাহ আল মুহিশ, মনিরুজ্জামান, ব্যবসায়ী আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, খলিলুর রহমান, বিধান মজুমদার, আনিছুর রহমান ও ডাঃ জয়দেব রায়।
