উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পিরোজপুরে ৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রসাশক মোঃ খায়রুল আলম শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, পিরোজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস।
উল্লেখ্য ৭ দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
Please follow and like us:
« মসজিদের জমি দখলের সহায়তার অভিযোগ || নাজিরপুরে এসিল্যান্ডের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে কৃষকের বসতঘর ভস্মিভুত »
