স্বরূপকাঠিতে সড়কে ডিম ভেঙ্গে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠিতে সড়কে ডিম ভেঙ্গে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে উপজেলার পোল্ট্রি খামার ব্যবসায়ীরা। পোল্ট্রি খাবারের মাত্রারিক্ত মূল্য বৃদ্ধি হয়ে ডিমের মূল্য হ্রাস পাওয়ায় পোল্ট্রি খামারকে ধংসের হাত থেকে রক্ষার জন্য খামারীরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
সোমবার সকালে স্বরূপকাঠি উপজেলা পরিষদ চত্ত্বরে পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্ত্যব্যে রাখেন, আহবায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ নাসির তালুকদার, মোঃ রুহুল আমীন, মোঃ হান্নান সিকাদার, মোঃ কামরুল প্রমুখ। সভায় বক্তারা উপজেলাসহ দেশের পোল্ট্রি ফার্মের প্রতিবন্ধকতা তুলে ধরে পোল্ট্রি ব্যবসাকে ধসের হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মধ্যযুগীয় কায়দায় কলেজ ছাত্রকে নির্যাতন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ »
