প্রধান সূচি

ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন (কে.জি) স্কুলের ২দিন ব্যপি ১২তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ শেষে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু হয়। ২ দিন ব্যপি অনুষ্ঠানে ৪০টি ইভেন্টে স্কুলের প্লে, নার্সারী গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৭০জন প্রতিযোগি অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরনী সভায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভিটাবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো। মশিউর রহমান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, স্কুলের অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, শিক্ষিকা স্বপ্না রানী প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial