প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ভান্ডারিয়া উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ

ষ্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু এবং সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজের নেতৃত্বে সোমবার বিকেল ৩ টায় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।
এ সময় ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান (নিপু), সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ মান্নান (উজ্জ্বল), পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম মিরাজ ও সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন (সজল)সহ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিন উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু, পৌর আওয়ামী লীগের আহবায়ক স্বপন সিকদার, যুগ্ম আহবায়ক কিরন চন্দ্র বসু, পৌর যুবলীগের আহবায়ক অর্পন জমাদ্দার, যুগ্ম আহবায়ক রাজিব তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসান হাওলাদার, সম্পাদক কাইম জমাদ্দার, পৌর ছাত্রলীগের সভাপতি উৎপল জমাদ্দার সম্পাদক আব্দুল্লাহ এবং ভান্ডারিয়া সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু সমাধি বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial