প্রধান সূচি

স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে বারটি দোকান পুড়ে ছাই || ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

স্বরূপকাঠি প্রতিনিধি :

জেলার স্বরূপকাঠি উপজেলার সমোদয়কাঠি ইউনিয়নের জুলুহার বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে এ অগ্নি কান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়সূত্রে জানাগেছে।

পুড়ে যাওয়া দোকানগুলো কাঠের তৈরি বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের পুড়ে যাওয়া ১২ টি দোকানের মধ্যে বাবুলের লন্ড্রী, নারায়নের ইলেট্রনিক্স, সুনিলের মুদি, আক্কাসের গাড়ীর গেরেজ, সুনিলের কনফেশনারী, আলীর মুদি, করিমের সেলুন, রনজিৎতের মুদি, ইন্দ্রশীলের সেলুন, মানবের মুদি, পলাশের সেলুন, শামিমের মুদি মনহারি দোকান। এছাড়াও আগুনে পার্শ্ববর্তী কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের সাব-কর্মকর্তা মোঃ আব্দুল হক জানান, তারা রাত সাড়ে বারটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় দু‘ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান এ কর্মকর্তা।

ইউপি চেয়ারম্যান এম, কে সবুর তালুকদার জানান, আনুমানিক রাত ১২ টার দিকে বাজারে আগুন লেগে মূর্হুতেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় দু‘ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হন। ততক্ষণে একটি অটোগাড়ীসহ বাজারের বারটি  দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial