প্রধান সূচি

পিরোজপুরে বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে পিরোজপুর জেলার অত্যাবশ্যকীয় দাবীসমূহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সবার জন্য বাজেট – সবাই মিলে বাজেট এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে শহরের দি চেম্বার অব কমার্স মিলনায়তনে বেসরকারি সংগঠন গণতান্ত্রীক বাজেট আন্দোলন এ সভার আয়োজন করে। সংগঠনের জেলা কমিটির আহবায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের বাজেট তৈরীর বিভিন্ন দিক তুলে ধরেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।

এসময় তিনি বলেন, জাতীয় বাজেট আমাদের অর্থনৈতিক কর্মকান্ডেরএকটি গুরুত্বপূর্ন অধ্যায়। গ্লোবাল ইকোনোমিক ইউএসএ একটি গবেষনা প্রতিষ্ঠানের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশ  একটি সম্ভাবনাময় দেশ যেখানে কৃষি, শিল্পসহ প্রচুর অর্থনৈতিক কর্মকান্ডের সুযোগ রয়েছে, প্রয়োজন আমাদের স্বদইচ্ছা ও দক্ষ জনশক্তি। স্থানীয় সরকারের তৃনমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ থেকে বাজেট প্রনয়ন করা হয় এবং তা যাচাই বাছাই করে উপজেলা পরিষদের কাছে জমা দেয় হয়। স্থানীয় ভাবে শিল্প কারখানা গড়ে তোলার জন্য তিনি পাবলিক প্রাইভেট পাটনারশিপ এর উপর গুরুত্ব আরোপ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন এডঃ শহিদুল্লহ খান, সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, মিনারা বেগম, আঃ সালাম বাতেন, অর্থনিতি বিভাগের প্রভাষক দিলিপ কুমার মিস্ত্রী, উন্নয়ন কর্মী মাইনুল আহসান মুন্না, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, অবসরপ্রাপ্ত শিক্ষক সালে উদ্দিন সেলিম, বাসস সংবাদদাতা গৌতম চৌধুরী, সহযোগী প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইসচেয়াম্যান রেজাউল করিম মন্টু সিকদার, ছাত্র পলাশ মিস্ত্রী প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial