প্রধান সূচি

মোড়েলগঞ্জে জমি-জমা নিয়ে সংঘর্ষ || নিহত ১ : আহত ৫

 

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে ছরোয়ার শেখ (৪৫) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ী নিহত ও ৫ জন আহত হয়েছে।

শনিবার সকাল ৯ টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুই ভাইসহ অন্যদের বাগেরহাট হাসপাতালে ভর্তির জন্য আনা হলে বেলা সাড়ে ১০ টার দিকে ছরোয়ার শেখের মৃত্যু হয়। নিহত ছরোয়ার শেখ (৪৫) মধ্যপুর গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে। একই ঘটনায় নিহদের বড় ভাই আব্দুর রশিদ শেখের অবস্থা আশংকাজনক বলে বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শেখ মিরাজুল ইসলাম জানিয়েছেন। গুরুত্বর আহতদের মধ্যে তহমিনা বেগম (৩৫), পলাশ সেখ (৩০), বাবু শেখ (২০), কাইয়ুম শেখ (২৪) কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিৎকিসাধীন তহমিনা বেগম বলেন, এই একই জমি নিয়ে বিরোধে ২০১৫ সালে নিহত ছরোয়ার শেখের অপর ভাই ওমর আনোয়ার নিহত হয়। ওই মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই ওমর আনোয়ারের ছেলে সোহাগ শেখ গ্রুপের সাথে শনিবার সকালে একই জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চাচা ছরোয়ার নিহত হয় ও অপর চাচা রশিদ আহত হয়।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তারক নাথ বিশ্বাস এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহকারে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ছরোয়ার ও তার ভাই রশিদ গুরুতর জখম হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial