ইনানী বিচে খালি পায়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
কন্ঠ ডেস্ক :
কক্সবাজারের ইনানী বিচে খালি পায়ে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সমুদ্র সৈকতে হাঁটতে নামেন। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমির মঞ্চ থেকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এদিন এর আগে সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূতে চেপে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পর বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ চলাচল উদ্বোধন করেন তিনি। এরপর শেখ হাসিনা ইনানী সৈকতে যান।
Please follow and like us:
« দুর্বৃত্তদের হামলায় সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষক আহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাঈদীর রিভিউ শুনানি চলতি সপ্তাহেই »
