প্রধান সূচি

স্বরূপকাঠীতে এসএসসি পরীক্ষায় ফেল করে বিষ পানে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

 

স্বরূপকাঠী প্রতিনিধি :

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাহমুদা আকতার (১৬) এবং শিপ্রা সমদ্দার (১৬) নামে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মাহমুদা আকতার উপজেলার রাহুতকাঠি গ্রামের মোঃ মাহবুবের মেয়ে এবং শিপ্রা সমদ্দার বানারীপাড়ার তেতলা গ্রামের সাগর সমদ্দারের মেয়ে।

বৃহস্পতিবার রাতে মাহমুদা ও শিপ্রা তাদের নিজ নিজ বাড়িতে বসে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে মাহমুদার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

মাহমুদা আকতার নেছারাবাদের আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এবং শিপ্রা উদয়কাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান, মাহমুদা তার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। উদয়কাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শিপ্রার মা বলেন, শিপ্রা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে আখ ক্ষেতের জন্য ঘরে রাখা কীটনাশক খেয়েছিল।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial