প্রধান সূচি

মঠবাড়িয়ায় কেটে ফেলা রাস্তা নির্মাণ করে দিলেন ইউএনও || দুই পরিবারের চলাললে স্বস্তি !

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রভাবশালীদের কেঁটে ফেলা রাস্তা পুনঃনির্মাণ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুক্রবার সকালে ইউএনও এস এম ফরিদ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওই কেঁটে ফেলা রাস্তা পুনঃনির্মাণ করেন।

গত ২৬ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে উপজেলার বড় শৌলা গ্রামের হালিম ও তার ভাই শাহ আলম ফকির গং প্রতিবেশি কৃষক লতীফ ফকিরের দীর্ঘ ১৫ বছরের চলাচলের রাস্তা কেঁটে পানির ডোবার সাথে মিশিয়ে দেয়। এতে ওই দুটি কৃষক পরিবারের ৪ শিক্ষার্থীসহ ১৫ সদস্য গত ১২ দিন ধরে চলাচল করতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ঘটনার ওই দিনই ক্ষতিগ্রস্থ পরিবার থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করলেও থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা নেননি।

এদিকে ওই স্থানে রাস্তা পুনঃনির্মান করতে না পারে সেজন্য প্রভাবশালী হালিম গত ২ মে মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মিস পিটিশন মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ওই স্থানে ১৪৪/১৪৫ ধারা জারি করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন জানান, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দুই পরিবারের চলাচলের ভোগান্তির সচিত্র প্রতিবেদন এবং শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারনে ১৪৪/১৪৫ ধারা প্রত্যাহার করে নিজে উপস্থিত থেকে জনস্বার্থে রাস্তাটি পুনঃনির্মাণ করার নির্দেশ দেই।

এ সময় প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial