প্রধান সূচি

বাগেরহাটে গণমাধ্যম সপ্তাহ পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে র‌্যালি সমাবেশ ও আলোচনা সভার মধ্যদিয়ে গণমাধ্যম সপ্তাহ পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার উদ্যোগে স্থানীয় স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ বাকী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন।

সভায় বক্তব্য রাখেন, অংকুর সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শেখ কামাল উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, সংগঠনের অর্থ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক হেদায়েত হোসেন লিটন, কমিটির অন্যতম সদস্য মইনুল হোসেন, মোল্লা আঃ রব, খন্দকার আকমল উদ্দিন সাখি, আল আমিন খান সুমন, চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি পংকজ কর্মকার, নারীনেত্রী তাসলিমা বেগম, সজীব, কামাল হোসেন আলভি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের নামের তালিকা দ্রুত তৈরী করে আইডি নম্বর প্রদান, সরকার ও গণমাধ্যম কর্তৃক সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, জেলা ও উপজেলা প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা প্রদানসহ ১৪ দফা দাবীসমুহ তুলে ধরেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial