পাইকগাছায় গাঁজাসহ দুই বিক্রেতা আটক
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মোঃ ফরুক মোড়ল (৩০) বান্দিকাটি গ্রামের হাফিজুর মোড়লের ছেলে ও ইমদাদুল সরদার (৩২) গদাইপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বান্দিকাটী এলাকা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ ফারুক ও ইমদাদুলকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে থানার ওসি এসএম জাবীদ হাসান জানিয়েছেন।
Please follow and like us:
« এসএসসি পরীক্ষা || পাইকগাছায় বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে গণমাধ্যম সপ্তাহ পালিত »
